Logo

বাবা হারালেন সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ মার্চ, ২০২৬, ১৯:৫২
বাবা হারালেন সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের বাবা মোহাম্মদ ফজলুল হক খান বৃহস্পতিবার সন্ধ্যায় ইন্তেকাল করেছেন।

বিজ্ঞাপন

তাজুল ইসলাম নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন, “আব্বা জীবন সফর সমাপ্ত করে তাঁর স্রষ্টার কাছে ফিরে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার রূহের মাগফিরাতের জন্য সকলের দোয়া চাই।”

তাজুল ইসলাম পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর হিসেবে দেড় বছর দায়িত্ব পালন করেন। তার অধীনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ পর্যন্ত চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ সংক্রান্ত ২৪টি আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছিল। এই মামলার বিচার এখনও ট্রাইব্যুনাল-১ ও ২-এ চলছে, যেখানে তিনটির রায় ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। ২৩ ফেব্রুয়ারি তাকে চিফ প্রসিকিউটরের পদ থেকে সরিয়ে নতুন চিফ প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD