Logo

শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ এপ্রিল, ২০২৬, ২০:১৫
শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার
শেখ হাসিনা | ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা একটি ফৌজদারি মামলা প্রত্যাহার করা হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম আদালত নং-০৭-এ মামলাটি প্রত্যাহারের আবেদন মঞ্জুর করেন।

বিজ্ঞাপন

আদালতের এ আদেশের ফলে মামলাটি আনুষ্ঠানিকভাবে নিষ্পত্তি হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, গত ২২ জানুয়ারি মামলাটি প্রত্যাহার সংক্রান্ত শুনানির দিন ধার্য ছিল। তবে ওই দিন মামলার বাদী আদালতে উপস্থিত হননি। এর আগে ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখে দাখিল করা তার আবেদনপত্র ও জবানবন্দী পর্যালোচনা করে বিচারক মামলাটি প্রত্যাহারের আবেদন গ্রহণ করেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, সি.আর মামলা নম্বর-১৪৫০/২৪ হিসেবে দায়ের করা এ মামলায় দণ্ডবিধির ১৪৭, ৩৬৫, ৩৬৬, ৩০৭, ৩২৬, ৩০২ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছিল। আদালতের আদেশে মামলা প্রত্যাহারের মাধ্যমে এর আইনগত প্রক্রিয়ার সমাপ্তি ঘটল।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD