শাপলা চত্বরে ৫৮ জন নিহত হওয়ার তথ্য রয়েছে: চিফ প্রসিকিউটর

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত ঘটনায় ঢাকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অন্তত ৫৮ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৫ মে) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
চিফ প্রসিকিউটর বলেন, ওই ঘটনার সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৩০ জনের সম্পৃক্ততার তথ্য পাওয়া যাচ্ছে।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, ২০১৩ সালের ৫ মে হেফাজতের সমাবেশকে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ দেশের তিনটি স্থানে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এর মধ্যে ঢাকায় দিনের বেলা ও রাতে এবং পরদিন নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে এসব হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে তদন্তে উঠে এসেছে।
২০১৩ সালে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগ ও ১৩ দফা দাবিতে হেফাজতে ইসলাম মতিঝিলের শাপলা চত্বরে অবস্থান নেয়। ওই দিন সারাদেশ থেকে সংগঠনটির নেতাকর্মীরা ঢাকায় জড়ো হন। দিনভর উত্তেজনা ও সহিংসতার পর রাতে পুলিশ, র্যাব ও বিজিবির যৌথ অভিযানে শাপলা চত্বর খালি করা হয়।








