সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড

কক্সবাজারে সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় আরও ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫ জনকে খালাস দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (২০ মে) বেলা ১২টার দিকে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫ম আদালতের বিচারক মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী এ রায় ঘোষণা করেন।
মোট ১৮ আসামির মধ্যে রায় ঘোষণার সময় ১২ জন আদালতে উপস্থিত ছিলেন। পাশাপাশি অস্ত্র আইনের আরেকটি মামলায় আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
রাষ্ট্রপক্ষের আইনজীবী ও ৫ম আদালতের পিপি অ্যাডভোকেট খোরশেদ আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর রাত ২টার দিকে চকরিয়ার ডুলহাজারা এলাকায় যৌথ বাহিনীর একটি দল ডাকাতি প্রতিরোধে অভিযান চালায়। অভিযানের সময় সেনাবাহিনীর ৩৯ এসটি ব্যাটালিয়নের কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন ডাকাতদের ধাওয়া করেন।
বিজ্ঞাপন
এ সময় তিনি দুই ডাকাতকে ধরে ফেললে তারা তার ঘাড় ও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে গুরুতর জখম করে। পরে আহত অবস্থায় তাকে রামু সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা ভোর ৪টা ৫০ মিনিটে মৃত ঘোষণা করেন।








