Logo

জালিয়াতি মামলায় এরশাদের সাবেক স্ত্রী বিদিশার ২ বছরের কারাদণ্ড

profile picture
বিশেষ প্রতিবেদক
২০ মে, ২০২৬, ১৪:৫৯
জালিয়াতি মামলায় এরশাদের সাবেক স্ত্রী বিদিশার ২ বছরের কারাদণ্ড
ছবি: সংগৃহীত

ফ্ল্যাট বিক্রিকে কেন্দ্র করে প্রতারণার মামলায় সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

বুধবার (২০ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম এ রায় ঘোষণা করেন। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড পরিশোধে ব্যর্থ হলে আরও এক মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

বাদীপক্ষের আইনজীবী হেমায়েত উদ্দিন খান (হিরণ) জানান, বিদিশা পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানার পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে।

বিজ্ঞাপন

মামলার নথি অনুযায়ী, বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রি সংক্রান্ত প্রতারণার অভিযোগে ২০০৮ সালে গুলশান থানায় মামলাটি করেন মোশাররফ হোসেন সিকদার নামে এক ব্যবসায়ী।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD