Logo

স্থায়ী হলেন বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২১ সেপ্টেম্বর, ২০২৬, ১৯:২৩
স্থায়ী হলেন বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী
ছবি: সংগৃহীত

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। সোমবার (২১ সেপ্টেম্বর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন ও বিচার বিভাগ।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপন অনুযায়ী, শপথ গ্রহণের তারিখ থেকে তার স্থায়ী নিয়োগ কার্যকর হবে। তবে নতুন বিচারপতির শপথ গ্রহণের তারিখ এখনো জানানো হয়নি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এর আগে ২০২৪ সালের ৮ অক্টোবর হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছিলেন দেবাশীষ রায় চৌধুরী।

দেবাশীষ রায় চৌধুরী বর্তমানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর সন্তান। তিনি ব্রিটেন থেকে আইন বিষয়ে ডিগ্রি অর্জনের পর ২০০৫ সালে জেলা আদালতের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পরে ২০০৭ সালে হাইকোর্ট বিভাগ এবং ২০১৮ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন তিনি। দীর্ঘ আইন পেশার পর ২০২৪ সালে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে দায়িত্ব পান দেবাশীষ রায় চৌধুরী।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD