প্রতিবন্ধী সন্তানকে বাবার পেনশন দিতে হাইকোর্টের রুল

মৃত বাবার পেনশনসহ অন্যান্য প্রাপ্য সুবিধা প্রতিবন্ধী ছেলে মো. আশফাকুর রহমান শাওনকে কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
বিজ্ঞাপন
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের গুদাম রক্ষক হিসেবে অবসর নেওয়া মো. হাবিবুর রহমানের পেনশন ও অন্যান্য সুবিধা নিয়ে করা এক রিট আবেদনের শুনানি শেষে সোমবার (২১ সেপ্টেম্বর) এ রুল জারি করা হয়।
হাইকোর্টের বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আগামী চার সপ্তাহের মধ্যে কৃষি মন্ত্রণালয়ের সচিব, অর্থ মন্ত্রণালয়ের সচিব, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালকসহ আটজনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. পারভেজ। তাকে সহযোগিতা করেন আইনজীবী মো. খাদেমুল ইসলাম।
আইনজীবী মো. পারভেজ জানান, ময়মনসিংহ সদর এলাকার বাসিন্দা হাবিবুর রহমান ২০১৬ সালের ২০ জানুয়ারি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গুদাম রক্ষক পদ থেকে অবসর নেন। অবসরের পর তিনি বিধি অনুযায়ী পেনশনসহ অন্যান্য সুযোগ-সুবিধা পেয়ে আসছিলেন। চলতি বছরের ৪ মার্চ তিনি মারা যান। এর আগে তার স্ত্রীও মারা যান।
বিজ্ঞাপন
মৃত্যুকালে হাবিবুর রহমান তিন মেয়ে ও এক ছেলে রেখে যান। তার একমাত্র ছেলে আশফাকুর রহমান শাওন প্রতিবন্ধী। পরে অন্য উত্তরাধিকারীরা তাকে একক পেনশনভোগী হিসেবে মনোনীত করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এরপর বাবার পেনশনসহ অন্যান্য প্রাপ্য সুবিধা তার অনুকূলে মঞ্জুরের জন্য গত ১৫ আগস্ট সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেন আশফাকুর রহমান শাওন। তবে ২৭ আগস্ট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক তৌফিক আহমদ খান ওই আবেদন নামঞ্জুর করেন।
এ সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে গত ১৩ সেপ্টেম্বর হাইকোর্টে রিট করেন আশফাকুর রহমান শাওন। রিটের শুনানি শেষে আদালত সোমবার সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেন।








