Logo

নারী ও শিশু নির্যাতন মামলার জন্য হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ জুন, ২০২৬, ২১:২৪
নারী ও শিশু নির্যাতন মামলার জন্য হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠন
ছবি: সংগৃহীত

নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য হাইকোর্টে একটি বিশেষ বেঞ্চ গঠন করা হয়েছে। বিচারপ্রক্রিয়া দ্রুততর ও কার্যকর করার লক্ষ্যে প্রধান বিচারপতি এ বেঞ্চ গঠন করেছেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

বুধবার (১০ জুন) এ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ১৪ জুন থেকে নবগঠিত এই বিশেষ বেঞ্চ বিচারিক কার্যক্রম শুরু করবে। বেঞ্চটিতে দায়িত্ব পালন করবেন বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী এবং বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নারী ও শিশু নির্যাতনের মামলাগুলোর দীর্ঘসূত্রতা কমানো এবং বিচারপ্রার্থীদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করার উদ্দেশ্যে বিশেষ এই বেঞ্চ গঠন করা হয়েছে। বিশেষ করে ডেথ রেফারেন্স ও আপিল মামলাগুলো দ্রুত শুনানির আওতায় আনতে বিচার বিভাগ এ উদ্যোগ নিয়েছে।

বিজ্ঞাপন

এর আগে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল বিষয়টি নিয়ে প্রধান বিচারপতির সঙ্গে আলোচনা করেন। তিনি জানান, নারী ও শিশু নির্যাতন মামলার গুরুত্ব বিবেচনায় পৃথক বেঞ্চ গঠনের অনুরোধ জানানো হয়েছিল। এ সময় সিনিয়র আইনজীবী প্রবীর নিয়োগী ও সালাহ উদ্দিন দোলনও এ প্রস্তাবের প্রতি সমর্থন জানান।

আলোচনার পর প্রধান বিচারপতি বিশেষ বেঞ্চ গঠনের বিষয়ে সম্মতি দেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD