Logo

বিএনপির নেতা ইলিয়াস আলীকে অপহরণ করেছিলেন জিয়াউল আহসান

profile picture
নিজস্ব প্রতিবেদক
২১ জুন, ২০২৬, ১৭:৩৫
বিএনপির নেতা ইলিয়াস আলীকে অপহরণ করেছিলেন জিয়াউল আহসান
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের আমলে নিখোঁজ হওয়া বিএনপি নেতা ইলিয়াস আলীকে অপহরণের ঘটনায় সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের সম্পৃক্ততা প্রমাণিত হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

বিজ্ঞাপন

রবিবার (২১ জুন) ট্রাইব্যুনালের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, তদন্তে পাওয়া তথ্য-উপাত্ত ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে ইলিয়াস আলীর অপহরণের ঘটনায় জিয়াউল আহসানের সংশ্লিষ্টতা প্রতিষ্ঠিত হয়েছে।

চিফ প্রসিকিউটর জানান, এ ঘটনায় সংগৃহীত বিভিন্ন তথ্য ও তদন্ত প্রতিবেদনে জিয়াউল আহসানের ভূমিকার বিষয়টি স্পষ্টভাবে উঠে এসেছে।

বিজ্ঞাপন

এর আগে গুম ও শতাধিক হত্যাকাণ্ডের অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় জিয়াউল আহসানের বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

তার বিরুদ্ধে গাজীপুরে তিনজনকে হত্যা, বরগুনার পাথরঘাটার চর দুয়ানিতে ৫০ জনকে হত্যার অভিযোগ এবং সুন্দরবনে বনদস্যু দমনের নামে কথিত বন্দুকযুদ্ধ সাজিয়ে একাধিক ব্যক্তিকে হত্যার অভিযোগও রয়েছে।

এদিকে আওয়ামী লীগ আমলে সংঘটিত গুম ও হত্যার বিভিন্ন ঘটনায় দায়ের করা মামলায় জিয়াউল আহসানের সাবেক রানার সেনা কর্মকর্তা ইমরুল কায়েস সাক্ষ্য দিয়েছেন। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ জবানবন্দি প্রদান করেন।

বিজ্ঞাপন

জবানবন্দিতে ইমরুল কায়েস বিএনপি নেতা ইলিয়াস আলীর গুমের ঘটনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছেন বলে জানা গেছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD