Logo

একরাম হত্যা : মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি শেখ হাসিনা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ জুলাই, ২০২৬, ১৩:৩৩
একরাম হত্যা : মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি শেখ হাসিনা
ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যা ঘটনায় দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসামি করা হচ্ছে। এ মামলায় মোট ১১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে জমা দিয়েছে প্রসিকিউশন।

বিজ্ঞাপন

রবিবার (২৬ জুলাই) সকালে অভিযোগপত্রটি ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে দাখিল করা হয়।

জানা গেছে, ট্রাইব্যুনাল-২–এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে মামলাটির শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রসিকিউটর তারেক আবদুল্লাহ জানান, একরামুল হক হত্যা মামলায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগের বিষয়ে তদন্ত সংস্থা দীর্ঘ সময় ধরে অনুসন্ধান চালিয়েছে। তদন্ত শেষে তারা প্রতিবেদন চিফ প্রসিকিউটরের কার্যালয়ে জমা দেয়। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে সেই প্রতিবেদনের ভিত্তিতে রোববার ফরমাল চার্জ দাখিল করা হয়েছে। তবে অভিযুক্তদের পূর্ণাঙ্গ তালিকা এখনো প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, ২০১৮ সালের ২৬ মে রাতে কক্সবাজারের টেকনাফে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও উপজেলা যুবলীগের সভাপতি একরামুল হক। ঘটনার পর তার মেয়ের কান্নাভেজা অডিও—‘আব্বু তুমি কান্না করতেছ যে...’—দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD