Logo

হাইকোর্টে হাজির হয়েও জামিন পেলেন না চিত্রনায়ক রিয়াজ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ সেপ্টেম্বর, ২০২৬, ১৮:৩১
হাইকোর্টে হাজির হয়েও জামিন পেলেন না চিত্রনায়ক রিয়াজ
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সশরীরে হাইকোর্টে হাজির হয়ে আগাম জামিনের আবেদন করেছিলেন তিনি।

বিজ্ঞাপন

শুনানি শেষে আবেদনটি নাকচ করে দেন হাইকোর্ট। বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

রিয়াজের পক্ষে আদালতে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মঞ্জুরুল আলম সুজন।

জুলাই আন্দোলন ঘিরে দায়ের হওয়া ওই দুটি হত্যা মামলায় গ্রেপ্তার এড়াতে আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন চিত্রনায়ক রিয়াজ। বৃহস্পতিবার শুনানি শেষে আদালত তার আবেদন গ্রহণ করেননি।

আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল মঞ্জুরুল আলম সুজন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD