বিএনপি নায়ক হতে পারতো, কিন্তু তারা এখন ভিলেন: তাজুল ইসলাম

‘জুলাই সনদ’ বাস্তবায়নে বিএনপির ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর ও সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ তাজুল ইসলাম। তার অভিযোগ, নির্বাচনের পর সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হলেও ছয় মাসে এর একটি অক্ষরও কার্যকর করা হয়নি।
বিজ্ঞাপন
তাজুল ইসলাম বলেন, নির্বাচিত হওয়ার পর বিএনপি একাধিকবার জানিয়েছিল, তারা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে। কিন্তু সেই প্রতিশ্রুতি এখনো পূরণ হয়নি। এ কারণে তার ভাষায়, ‘বিএনপি নায়ক হতে পারতো, কিন্তু তারা এখন ভিলেনে পরিণত হয়েছে।’
আরও পড়ুন
বিজ্ঞাপন
শনিবার (৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ‘গণভোট বাস্তবায়ন নাগরিক ফোরাম’ আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
বিএনপির ৩১ দফা কর্মসূচির প্রসঙ্গ টেনে তাজুল ইসলাম বলেন, দলটি তাদের ৩১ দফার প্রথম দফার সঙ্গেই বেইমানি করছে। এর মাধ্যমে তারা জাতীয় আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তাজুল ইসলাম। তার দাবি, বিরোধী দল সংসদের ভেতরে যে দায়িত্ব পালন করা উচিত, সেটিও যথাযথভাবে করতে পারছে না।
বিজ্ঞাপন
আরও পড়ুন
এ সময় সরকারের প্রতিও বার্তা দেন তিনি। তাজুল ইসলাম বলেন, ‘আমরা এই সরকারের বিরুদ্ধে নই। দেশের স্বার্থে দরকার হলে আবারও বিএনপিকে নির্বাচিত করবো, তাও আপনারা জুলাই সনদ বাস্তবায়ন করুন।’
বিজ্ঞাপন
জাতীয় সংস্কার কার্যক্রম ও জুলাই সনদকে ঘিরে জনগণের মধ্যে যে প্রত্যাশা ও আস্থা তৈরি হয়েছে, তা ধরে রাখতে দ্রুত প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।








