Logo

জামিন আবেদন নাকচ, কারাগারে এমপি গাজী নজরুল

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১৮:১৬
জামিন আবেদন নাকচ, কারাগারে এমপি গাজী নজরুল
ছবি: সংগৃহীত

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় করা আত্মহত্যার প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে মামলায় দ্বিতীয় দফার চার দিনের রিমান্ড শেষে গাজী নজরুল ইসলামকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

অন্যদিকে গাজী নজরুল ইসলামের পক্ষে আইনজীবীরা জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এর আগে গত ২৪ সেপ্টেম্বর একই মামলায় গাজী নজরুল ইসলামের দ্বিতীয় দফায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। তার আগে ২১ সেপ্টেম্বর প্রথম দফায় গাজী নজরুল ইসলামের চার দিন এবং তার প্রথম স্ত্রী মাকছুদা বেগমের এক দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

মামলার নথি অনুযায়ী, গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের বিপরীতে ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তার বয়স ছিল ১৯ বছর।

বিজ্ঞাপন

ঘটনার পর ওই রাতেই গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা বেগমকে হেফাজতে নেয় পুলিশ। পরে মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করেন।

মামলায় গাজী নজরুল ইসলাম ও মাকছুদা বেগমের পাশাপাশি মরিয়মের মামা ওবায়দুর রহমানকেও আসামি করা হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তদন্তের অংশ হিসেবে ২১ সেপ্টেম্বর গাজী নজরুল ইসলাম ও মাকছুদা বেগমকে আদালতে হাজির করা হলে তাদের রিমান্ড মঞ্জুর হয়। পরে গাজী নজরুল ইসলামকে দ্বিতীয় দফায়ও রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

এদিকে গত ২৩ সেপ্টেম্বর মামলায় ওবায়দুর রহমানকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

বিজ্ঞাপন

সোমবার দ্বিতীয় দফার চার দিনের রিমান্ড শেষে গাজী নজরুল ইসলামকে আদালতে হাজির করা হয়। এ সময় তার আইনজীবীরা জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD