Logo

মৌলভীবাজার কলেজছাত্র নাঈম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

profile picture
জেলা প্রতিনিধি
মৌলভীবাজার
৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১৪:১৫
মৌলভীবাজার কলেজছাত্র নাঈম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
ছবি প্রতিনিধি।

মৌলভীবাজারে কলেজছাত্র রেজাউল করিম নাঈম হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অপর পাঁচ আসামিকে খালাস দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রবিউল আউয়াল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, নুরুল ইসলাম, সায়মন ইসলাম, নাহিদুল ইসলাম রনি ও আনোয়ার হোসেন। তাদের মধ্যে নুরুল ইসলাম ও সায়মন কারাগারে রয়েছেন। আর রনি ও আনোয়ার পলাতক।

আরও পড়ুন

বিজ্ঞাপন

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমকে কেন্দ্র করে ২০২৩ সালের নভেম্বর মাসে সদর উপজেলার বর্ষিজোড়া গ্রামের নিজ বাড়িতে পরিবারের সামনে কুপিয়ে হত্যা করা হয় মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী রেজাউল করিম নাঈমকে। এ ঘটনায় নাঈমের বাবা চেরাগ মিয়া বাদী হয়ে মৌলভীবাজার মডেল থানায় ১০জনকে আসামি করে হত্যা মামলা করেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD