Logo

আদালত প্রাঙ্গণে জামায়াত-বিএনপির আইনজীবীদের হাতাহাতি

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ অক্টোবর, ২০২৬, ১৭:২৩
আদালত প্রাঙ্গণে জামায়াত-বিএনপির আইনজীবীদের হাতাহাতি
ছবি: সংগৃহীত

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে জামায়াত ও বিএনপিপন্থি আইনজীবীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানের জামিন শুনানিকে কেন্দ্র করে রবিবার (৪ অক্টোবর) বিকেলে এ পরিস্থিতির সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

জানা গেছে, আখতারুজ্জামানের জামিন শুনানিকে ঘিরে আদালতের এজলাসের ভেতরে ও বাইরে কয়েক দফায় দুই পক্ষের আইনজীবীদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। একপর্যায়ে সেই উত্তেজনা হাতাহাতিতে রূপ নেয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এর আগে এক দিনের রিমান্ড শেষে রোববার দুপুরে কঠোর নিরাপত্তার মধ্যে আখতারুজ্জামানকে আদালতে হাজির করা হয়। দুপুর ২টার পর তাকে এজলাসে তোলা হলে সেখানে অবস্থান করা নিয়ে জামায়াত ও বিএনপিপন্থি আইনজীবীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়।

বিজ্ঞাপন

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিচারক এজলাস ত্যাগ করেন। কিছুক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ফের শুরু হয় আখতারুজ্জামানের জামিন শুনানি।

শুনানিতে আসামিপক্ষ ও রাষ্ট্রপক্ষ নিজেদের বক্তব্য তুলে ধরেন। পরে উভয় পক্ষের শুনানি শেষে আদালত আখতারুজ্জামানের জামিন আবেদন নামঞ্জুর করেন। একই সঙ্গে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD