Logo

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ অক্টোবর, ২০২৬, ১৬:০৩
সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর
ছবি: সংগৃহীত

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার এজাহারনামীয় চার নম্বর আসামি আশরাফুল হক ডনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার (৫ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

বিজ্ঞাপন

এর আগে ডনের জামিন আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। আবেদনে তাকে নির্দোষ দাবি করে সাতটি যুক্তি তুলে ধরেন তার আইনজীবী। এর মধ্যে মামলার দুটি সুরতহাল প্রতিবেদন, দুটি ময়নাতদন্ত প্রতিবেদন, ভিসেরা ও রাসায়নিক প্রতিবেদন পর্যালোচনা করে সালমান শাহ আত্মহত্যা করেছেন বলে দাবি করা হয়।

জামিন আবেদনে বলা হয়, আশরাফুল হক ডন ঘটনার বিষয়ে কিছুই জানতেন না। তাকে অহেতুক হয়রানি করার উদ্দেশ্যে মামলায় সম্পৃক্ত করা হয়েছে। গত ৫ আগস্ট তাকে গ্রেপ্তার করে কারাগারে রাখা হয়েছে উল্লেখ করে আইন অনুযায়ী জামিনের আবেদন করা হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

আবেদনে আরও বলা হয়, ডন শারীরিকভাবে অসুস্থ এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার স্থায়ী ঠিকানা রয়েছে। জামিন পেলে তিনি পলাতক হবেন না এবং আদালতে উপযুক্ত জামিনদার দেওয়ার কথাও উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন

আসামিপক্ষের আইনজীবী শুনানির সময় অন্যান্য বক্তব্য মৌখিকভাবে আদালতে উপস্থাপনের কথা জানিয়ে ন্যায়বিচারের স্বার্থে ডনের জামিন মঞ্জুরের আবেদন করেন। তবে শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন।

ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD