এবার হাতকড়া পরিয়েই ট্রাইব্যুনালে আনা হলো জিয়াউল আহসানকে

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে অবশেষে হাতকড়া পরিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে তাকে ট্রাইব্যুনালে নেওয়া হয়। এ মামলায় শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে রাষ্ট্রপক্ষের শুনানি আগেই শেষ হয়েছে। সোমবার আসামিপক্ষের আইনজীবীরা নিজেদের বক্তব্য উপস্থাপন করছেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ শুনানি অনুষ্ঠিত হচ্ছে। প্যানেলের অন্য সদস্যরা হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
গত ১২ নভেম্বর রাষ্ট্রপক্ষে শুনানি শেষ করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। ওই দিন তিনি ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানান। আজ আসামিপক্ষের আইনজীবীরা অভিযোগ গঠনের বিরোধিতা করে তাঁদের যুক্তি তুলে ধরছেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ মামলায় শেখ হাসিনাসহ মোট ৪১ জন আসামি রয়েছেন। তাঁদের মধ্যে ১১ জন গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। অন্য ৩০ জন এখনো পলাতক।
গ্রেপ্তার ব্যক্তিদের তালিকায় রয়েছেন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, আবদুর রাজ্জাক, আবদুল লতিফ সিদ্দিকী, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক এবং সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান।
এর আগে একই মামলায় ট্রাইব্যুনালে হাজির করার সময় জিয়াউল আহসানকে হাতকড়া না পরানোর বিষয়টি নিয়ে জাতীয় সংসদে প্রশ্ন তোলেন বিএনপির সংসদ সদস্য তাহসিনা রুশদীর। তিনি জানতে চান, জিয়াউল আহসানকে কি সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না?
বিজ্ঞাপন
রবিবার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এ বিষয়ে বক্তব্য দেন গুমের শিকার বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর।
তাঁর বক্তব্যের পরিপ্রেক্ষিতে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান আশ্বস্ত করেন, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি আর হবে না।








