আদালত ও বিচারকদের নিরাপত্তা আজও নিশ্চিত হয়নি: আইন সচিব

আজও আদালত এবং বিচারকদের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত হয়নি বলে মন্তব্য করেছেন আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা। তিনি বলেছেন, বিচারকদের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত জেলা জজদের গাড়ি ও সার্বক্ষণিক গানম্যান দিতে হবে। এ জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।
বিজ্ঞাপন
রবিবার (১৫ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের শহীদ সোহেল আহমেদ ও জগন্নাথ পাঁড়ে মিলনায়তনে ২০০৫ সালের ১৪ নভেম্বর ঝালকাঠিতে জেএমবির হামলায় নিহত দুই বিচারকের স্মরণে আয়োজিত স্মরণসভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন অনুষ্ঠানটির আয়োজন করে।
আরও পড়ুন
•
বিজ্ঞাপন
•
•
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকার সিনিয়র জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম, মহানগর দায়রা জজ শাহজাহান কবির, আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব আবদুল আউয়াল, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সী মশিয়ার রহমান ও মুনতাসির আহমেদ।
বিজ্ঞাপন
সভায় বক্তারা শহীদ সোহেল আহমেদ ও জগন্নাথ পাঁড়ের স্মৃতিচারণ করে আদালত এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান। এ সময় সিএমএম মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সম্প্রতি সিএমএম আদালত এলাকায় বোমা হামলার বিষয়টি উল্লেখ করেন। যুগ্ম সচিব আবদুল আউয়াল প্রত্যক্ষদর্শী হিসেবে ২০০৫ সালের ১৪ নভেম্বরের ঘটনার স্মৃতিচারণ করেন।
তিনি দুই শহীদ বিচারকের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করে রাষ্ট্রের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন। অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দুই শহীদ পরিবারের হাতে অনুদানের চেক হস্তান্তর করা হয়।








