Logo

মুক্তি পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগের’ সভাপতি কামাল উদ্দিন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ নভেম্বর, ২০২৬, ১৯:২৪
মুক্তি পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগের’ সভাপতি কামাল উদ্দিন
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের কর্ণফুলীতে নিজেকে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগের’ সভাপতি হিসেবে পরিচয় দেওয়া সুপ্রিম কোর্টের আইনজীবী এম কামাল উদ্দিন আদালতের মাধ্যমে মুক্তি পেয়েছেন। শনিবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে আদালত থেকে ছাড়া পান তিনি।

বিজ্ঞাপন

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ জানান, শুক্রবার রাতে নিরাপত্তার স্বার্থে কামাল উদ্দিনকে থানায় নিয়ে আসে পুলিশ। পরে তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হলেও কেউ থানায় আসেননি। একই সঙ্গে তার বিরুদ্ধে কোনো অভিযোগও পাওয়া যায়নি। এ অবস্থায় ফৌজদারি কার্যবিধির ৮৮ ধারায় তাকে আদালতে পাঠানো হয়। পরে আদালত থেকে মুক্তি পান তিনি।

এর আগে শনিবার ভোরে কর্ণফুলী উপজেলার সিডিএ টেক এলাকার একটি ভাড়া বাসা থেকে কামাল উদ্দিনকে হেফাজতে নেয় পুলিশ।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এম কামাল উদ্দিন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী। এর আগে তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) প্যানেল আইনজীবী হিসেবেও দায়িত্ব পালন করেন।

‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’ নামে একটি কমিটি গঠনের ঘোষণা দিয়ে আলোচনায় আসেন তিনি। নিজেকে ওই কমিটির সভাপতি দাবি করে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতাদের সমালোচনা করে বক্তব্য দেন কামাল উদ্দিন।

তার এসব বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টিকটকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে। এরপর বিষয়টি নিয়ে অনলাইনজুড়ে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD