Logo

শিশু রামিসা হত্যা মামলার আপিল শুনানি শুরু আজ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ নভেম্বর, ২০২৬, ১২:২৫
শিশু রামিসা হত্যা মামলার আপিল শুনানি শুরু আজ
ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না খাতুনের ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি আজ সোমবার (১৬ নভেম্বর) হাইকোর্টে শুরু হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে মামলাটির শুনানি হবে।

এর আগে মাত্র ১৯ দিনে মামলাটির বিচারকাজ শেষ হয়। গত ৭ জুন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সোহেল রানা ও স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নিম্ন আদালতের রায়ের পর নিয়ম অনুযায়ী মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলার নথি ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি রায়ের বিরুদ্ধে আসামিদের আপিল ও জেল আপিলও জমা পড়ে। তাদের পক্ষে আইনি লড়াইয়ের জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ দিয়েছেন হাইকোর্ট।

রাষ্ট্রপক্ষ জানিয়েছে, এ মামলায় আসামিদের সর্বোচ্চ সাজা বহাল রাখার প্রত্যাশা করছেন তারা।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD