Logo

ককটেল বিস্ফোরণ মামলায় গ্রেপ্তার আ. লীগ নেতা, ৭ দিনের রিমান্ড চায় পুলিশ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ নভেম্বর, ২০২৬, ১২:১৮
ককটেল বিস্ফোরণ মামলায় গ্রেপ্তার আ. লীগ নেতা, ৭ দিনের রিমান্ড চায় পুলিশ
ছবি: সংগৃহীত

রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের গেটে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাগুরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও মাগুরা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রানা আমির ওসমানকে গ্রেফতার ও সাত দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়েছে।

বিজ্ঞাপন

রিমান্ড আবেদনে বলা হয়, গত ৫ নভেম্বর রাত ১০টা ১০ মিনিটের দিকে রাজারবাগ পুলিশ লাইন্সের ৩ নম্বর এলপি গেটের সেন্ট্রি পোস্টের ওপর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে। পরে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় এ ঘটনায় জড়িত সন্দেহে মো. রানা আমির ওসমানকে শনাক্ত করা হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

আবেদনে উল্লেখ করা হয়, গত ১২ নভেম্বর ভোর ৫টার দিকে রাজধানীর নিউমার্কেট থানাধীন ৩০০/এ এলিফ্যান্ট রোড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি তাঁর রাজনৈতিক পরিচয় প্রকাশ করেন। তদন্ত সংশ্লিষ্টদের ধারণা, এ ঘটনায় আরও কয়েকজন জড়িত থাকতে পারেন।

বিজ্ঞাপন

ডিবি পুলিশের আবেদনে আরও বলা হয়, ককটেল বিস্ফোরণের মূল রহস্য উদ্‌ঘাটন, ঘটনার পরিকল্পনাকারী, অর্থের জোগানদাতা, বিস্ফোরক দ্রব্য সরবরাহকারী এবং পলাতক সহযোগীদের শনাক্ত করতে আসামিকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ ছাড়া একই প্রক্রিয়ায় দেশের অন্য কোথাও নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা রয়েছে কি না, তা জানার জন্যও তাঁকে রিমান্ডে নেওয়া জরুরি।

মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে গ্রেপ্তার আসামির সাত দিনের পুলিশ রিমান্ড মঞ্জুরের আবেদন জানিয়েছেন তদন্ত কর্মকর্তা।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD