Logo

পাবনা মানসিক হাসপাতালের ৩ দালালের ১৫ দিনের কারাদণ্ড

profile picture
জনবাণী ডেস্ক
২৫ নভেম্বর, ২০২২, ১৩:২৯
পাবনা মানসিক হাসপাতালের ৩ দালালের ১৫ দিনের কারাদণ্ড
ছবি: সংগৃহীত

পাবনা জেলার হাসপাতাল সমূহে দালালের দৌরাত্ম্য নিধনের উদ্দেশ্যে পাবনা জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক জিন্নাত সরকারের নেতৃত্বে এস আই আব্দুল জলিল

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকালে পাবনা জেলার হাসপাতাল সমূহে দালালের দৌরাত্ম্য নিধনের উদ্দেশ্যে পাবনা জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক  জিন্নাত সরকারের নেতৃত্বে এস আই আব্দুল জলিল , এস আই মনারুল ইসলাম , এ এস আই আমিনুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স নিয়ে গঠিত একটি চৌকস টিম পাবনা মানসিক হাসপাতালে অভিযান পরিচালনা করে ৩ জন দালালকে আটক করেন। 

পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট  মোহাম্মদ আবুল হাসনাত  আটককৃত ওমর আলী (৩৮)পিতাঃ মৃত ময়েন শেখ সাং কিসমত প্রতাপপুর , উজ্জ্বল শেখ (৪৫) পিতাঃ মৃত শামসুদ্দিন শেখ সাং হেমায়েতপুর পূর্বপাড়া।

বিজ্ঞাপন

হাবিল মন্ডল (৫৫) পিতাঃ মৃত আঃ রহিম মন্ডল সাংঃ হেমায়েতপুর  সর্বথানাঃ পাবনা সদর জেলাঃ পাবনাদের প্রত্যেক কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। 

বিজ্ঞাপন

দালাল বিরোধী অভিযান অব্যাহত আছে বলে জানা যায়।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD