Logo

বরগুনায় বিশ্ব খাদ্য দিবসে শিক্ষার্থীদের র‍্যালি, আলোচনা সভা

profile picture
জেলা প্রতিনিধি
বরগুনা
১৫ অক্টোবর, ২০২৬, ১২:০৫
বরগুনায় বিশ্ব খাদ্য দিবসে শিক্ষার্থীদের র‍্যালি, আলোচনা সভা
ছবি: সংগৃহীত

‘ক্ষুধামুক্ত বিশ্ব গড়ি, অপচয় বন্ধ করি’ প্রতিপাদ্য সামনে রেখে বরগুনায় বিশ্ব খাদ্য দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় বরগুনার পুলিশ লাইন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এনজিও সংগ্রামের SMRT প্রকল্পের উদ্যোগে Youth Engagement কর্মসূচির আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে পুলিশ লাইন কেজি স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়।

অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে খাদ্যের অপচয় রোধ, পুষ্টিকর খাবার গ্রহণ এবং ক্ষুধামুক্ত বিশ্ব গড়ার বিষয়ে সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়।

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় নিরাপদ ও পুষ্টিকর খাবার গ্রহণ, খাদ্যের অপচয় কমানো এবং সুস্থ-সবল জীবন গঠনে সুষম খাদ্যের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। শিক্ষার্থীদের খাদ্য ও পুষ্টিবিষয়ক জ্ঞান বাড়াতে আয়োজন করা হয় কুইজ প্রতিযোগিতা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে খাদ্যের সঠিক ব্যবহার, পুষ্টি সম্পর্কে জ্ঞান এবং খাদ্যের অপচয় রোধে ইতিবাচক মনোভাব গড়ে উঠবে। শিক্ষার্থীদের মাধ্যমে পরিবার ও সমাজেও নিরাপদ খাদ্যাভ্যাস এবং খাদ্য অপচয়বিরোধী সচেতনতা ছড়িয়ে পড়বে।

অনুষ্ঠানটির আয়োজক ছিল সোনার বাংলা পরিবেশ ক্লাব। বাস্তবায়নে ছিল সংগ্রাম এবং সহযোগিতায় ছিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।

বিজ্ঞাপন

কর্মসূচির স্লোগান ছিল, “পুষ্টিমান খাদ্য খাই, সুস্থ-সবল জীবন চাই”—আরও ভালো খাবার, আরও ভালো মন (Good Food, Good Mood)।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD