Logo

বসতঘরে বাবার পাশে ঘুমিয়ে থাকা ১০ মাসের শিশু নিখোঁজ

profile picture
জেলা প্রতিনিধি
পটুয়াখালী
১৫ অক্টোবর, ২০২৬, ১৩:০৮
বসতঘরে বাবার পাশে ঘুমিয়ে থাকা ১০ মাসের শিশু নিখোঁজ
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়ায় বাবার সঙ্গে ঘুমিয়ে থাকা অবস্থায় বসতঘর থেকে নিখোঁজ হয়েছে ১০ মাস বয়সী শিশু রায়হান। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটির সন্ধান না পেয়ে উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছেন তার পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা।

বিজ্ঞাপন

নিখোঁজ রায়হান ঘুটাবাছা গ্রামের রাসেল খান ও রুমা বেগম দম্পতির ছেলে। পরিবারের সদস্যদের দাবি, ঘরের ভেতরে বাবার পাশে ঘুমিয়ে থাকা অবস্থায় শিশুটি নিখোঁজ হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে রাসেল খানের সঙ্গে ঘুমিয়ে ছিল রায়হান। এ সময় শিশুটির মা রুমা বেগম ঘরের বাইরে সংসারের কাজে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পর ঘরে ফিরে ছেলেকে দেখতে না পেয়ে তিনি তার স্বামীকে ডেকে তোলেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এরপর পরিবারের সদস্যরা আশপাশের বিভিন্ন স্থানে শিশুটিকে খুঁজতে শুরু করেন। সম্ভাব্য স্থানগুলোতে তল্লাশি চালানোর পাশাপাশি পুকুরে পানি সেচ দিয়ে খোঁজ করা হয়। শিশুটির সন্ধান পেতে স্থানীয় এলাকায় মাইকিংও করা হয়েছে। তবে এসব উদ্যোগের পরও তার কোনো খোঁজ মেলেনি।

শিশুটির বাবা রাসেল খান বলেন, “আমি আমার ছেলেকে নিয়ে ঘরের মধ্যে ঘুমিয়ে ছিলাম। ঘুম থেকে উঠে দেখি, আমার ছেলে পাশে নেই। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাইনি। আমরা খুব অসহায়, অনেক খোঁজ করেছি। আপনাদের সহযোগিতা চাই।”

বিজ্ঞাপন

শিশুটির মা রুমা বেগম বলেন, “আমি ঘরের বাইরে কাজ করছিলাম। পরে ঘরে এসে ছেলেকে দেখতে না পেয়ে তার বাবাকে ডেকে তুলি। এরপর সবাই মিলে অনেক খোঁজাখুঁজি করেছি, কিন্তু আমার ছেলেকে কোথাও পাইনি। আমার ছেলেকে খুঁজে দেন।”

আরও পড়ুন

বিজ্ঞাপন

রায়হানের সন্ধানে পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও খোঁজাখুঁজি অব্যাহত রেখেছেন। শিশুটিকে দ্রুত খুঁজে পেতে সবার সহযোগিতা কামনা করেছে তার পরিবার।

এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশুটি নিখোঁজ হওয়ার ঘটনাটি তদন্তাধীন রয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD