Logo

দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন গুলিবিদ্ধ

profile picture
জনবাণী ডেস্ক
৪ ডিসেম্বর, ২০২২, ১২:১৫
দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন গুলিবিদ্ধ
ছবি: সংগৃহীত

গোলাগুলির খবর শুনেছি ঘটনাস্থলে গিয়ে গুলির আলামতও পাওয়া গেছে তবে সেটি ছিল লাইসেন্সধারী বন্দুকের

বিজ্ঞাপন

নাটোরের সিংড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলাগুলি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় ১৫ জন গুলিবিদ্ধ হয়েছে। এদিকে এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।

আজ শনিবার (৩ ডিসেম্বর) সকালে উপজেলার বেড়াবাড়ি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  

বিজ্ঞাপন

জানা গেছে, গুলিবিদ্ধদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

সিংড়া থানার ওসি মিজানুর রহমান জানান, গোলাগুলির খবর শুনেছি। ঘটনাস্থলে গিয়ে গুলির আলামতও পাওয়া গেছে। তবে সেটি ছিল লাইসেন্সধারী বন্দুকের। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। এলাকার পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। এ ব্যাপারে এখনো কেউ থানায় কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

জেবি/ আরএইচ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD