Logo

ঢাকা কলেজ-আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ চলছে

profile picture
জনবাণী ডেস্ক
৩ মার্চ, ২০২৩, ১১:৫৬
ঢাকা কলেজ-আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ চলছে
ছবি: সংগৃহীত

আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের একটি বাস ভাঙচুর করলে এ অবস্থার তৈরি হয়

বিজ্ঞাপন

রাজধানীর গ্রিন রোডে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার (২ মার্চ) দুপুর দেড়টার দিকে এ ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।  

বিজ্ঞাপন

জানা গেছে, আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের একটি বাস ভাঙচুর করলে এ অবস্থার তৈরি হয়। ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় এক শিক্ষার্থী আহত হয়েছেন বলেও জানা গেছে। 

বিজ্ঞাপন

শেষ খবর পাওয়া পর্যন্ত দুপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। 

পরিস্থিতি সামাল দিতে নিউমার্কেট, কলাবাগান ও ধানমন্ডি থানার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন।

বিজ্ঞাপন

এর আগে, দুপুরে শিক্ষার্থীদের নামিয়ে দিয়ে ঢাকা কলেজের বিজয় ৭১ নামের একটি বাস ক্যাম্পাসে ফিরছিল। পথিমধ্যে সায়েন্স ল্যাবরেটরি এলাকায় আইডিয়াল কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা বাসটি ভাঙচুর করে। এ ঘটনায় বাসটির জানালা ও পেছনের কাচ ভেঙে যায়।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD