বিএনপির সঙ্গে খেলতে চাই: তথ্যমন্ত্রী

নোবেল জয়ী শ্রমিকদের পাওনা বুঝিয়ে দেননি, বরং অসৎ উপায়ে সেটির সমাধান করার চেষ্টা চালিয়েছেন
বিজ্ঞাপন
আমরা চাই বিএনপিসহ সকল রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করুক। আমরা বিএনপির সঙ্গে খেলতে চাই। কিন্তু বিএনপি খেলা থেকে বার বার পালিয়ে যায়, এটি দুঃখজনক বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
সোমবার (৮ মে) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন মন্ত্রী।
বিজ্ঞাপন
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, শরিকরা আসন চাইবে, স্বাভাবিক। কিন্তু বিএনপিকে সিদ্ধান্ত নিতে হবে, তারা নির্বাচনে যাবে কিনা।
বিজ্ঞাপন
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যে গেছেন দেশটির নতুন রাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে। সেখানে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক দেখা করে তাকে বলেছেন, শেখ হাসিনা আমাদের আইডল। কেবল তারই না, তার মেয়েদেরও আইডল।
তিনি বলেন, বিএনপি নির্বাচন বর্জন করতে পারে, কিন্তু নির্বাচন বন্ধ কিংবা ঠেকিয়ে দেওয়ার ধৃষ্টতার সুযোগ নেই। দেশের মানুষ বিএনপিকে সেই সুযোগ দেবে না। বিশ্বাঙ্গণে শেখ হাসিনার উচ্চতা কোন জায়গায়— এ সফরের মাধ্যমে বিএনপির অনুধাবন করার দরকার বলে আমি মনে করি।
বিজ্ঞাপন
তথ্যমন্ত্রী বলেন, একজন নোবেল বিজয়ীর বিরুদ্ধে শ্রমিকরা মামলা করেছেন। আর কেউ করেননি। বারবার তাগাদা দেওয়ার পারেও একজন নোবেল জয়ী শ্রমিকদের পাওনা বুঝিয়ে দেননি, বরং অসৎ উপায়ে সেটির সমাধান করার চেষ্টা চালিয়েছেন। এমন অভিযোগও রয়েছে। এগুলো অত্যন্ত দুঃখজনক।








