Logo

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী উদযাপন

profile picture
জনবাণী ডেস্ক
১০ মে, ২০২৩, ১০:৫৪
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী উদযাপন
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ও জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম গালিভ খাঁন।

বিজ্ঞাপন

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ও জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম গালিভ খাঁন। 

বিজ্ঞাপন

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু, বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আব্দুস সামাদ প্রমুখ।

বিজ্ঞাপন

আলোচনা সভায় রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী মূল প্রবন্ধ উপস্থাপনা করেন শিবগঞ্জ সরকারি আদিনা কলেজের অধ্যক্ষ মাযহারুল ইসলাম তরু। সভা শেষে অতিথিবৃন্দ রবীন্দ্র জয়ন্তী উদযাপন  উপলক্ষ্যে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এরপর জেলার বিভিন্ন শিল্পগোষ্ঠীর পরিবেশনায় এক মনোজ্ঞ সংস্কৃতি সন্ধ্যার মধ্য দিয়ে রবীন্দ্র জয়ন্তীর পরিসমাপ্তি ঘটে।

এসময় উপস্থিত ছিলেন, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ, দৈনিক জনবানী পত্রিকার প্রতিনিধি সোহেল রানা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD