Logo

বিচ্ছেদের পথে হাঁটছেন অভিনেত্রী সানাই

profile picture
জনবাণী ডেস্ক
২৫ মে, ২০২৩, ২৪:৪৪
বিচ্ছেদের পথে হাঁটছেন অভিনেত্রী সানাই
ছবি: সংগৃহীত

সোমবার (২২ মে) তিনি বলেন, শাশুড়ির জন্য আমাদের সংসার এখন ভাঙনের পথে। এ নিয়ে স্বামীকে কিছু বললেও চুপ থাকে সে।

বিজ্ঞাপন

এক ব্যাংক কর্মকর্তাকে বিয়ে করে মিডিয়া গুটিয়ে নিয়েছিলেন আলোচিত মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব। মন দিয়েছিলেন সংসারে। কিন্তু স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদের পথে হাঁটছেন এই অভিনেত্রী।

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে দাম্পত্য সমস্যা ও বিচ্ছেদের ইঙ্গিত দিচ্ছিলেন সানাই। এবার সরাসরি গণমাধ্যমের সঙ্গে কথা বললেন তিনি। সোমবার (২২ মে) তিনি বলেন, শাশুড়ির জন্য আমাদের সংসার এখন ভাঙনের পথে। এ নিয়ে স্বামীকে কিছু বললেও চুপ থাকে সে।

বিজ্ঞাপন

সানাই  আরও বলেন, আমাদের আর একসঙ্গে থাকা হচ্ছে না। একটি সংসার টিকিয়ে রাখার জন্য দুজনের চেষ্টা প্রয়োজন। কিন্তু ওর মাঝে আমি সেটি দেখি না।

বিজ্ঞাপন

একই দিনে ফেসবুকে একটি পোস্ট করেন সানাই। তাতে লেখেন, যে স্বামী বোঝেনি তার স্ত্রী তার কাছে কত টুকু দামি। ছেড়ে দেওয়াই উত্তম সেই পুরুষের হাত যে বোঝেনি নারীর কদর।

এর আগে ব্যক্তিগত ছবি ও ভিডিও প্রকাশের মাধ্যমে আলোচনায় আসা এ মডেল ২০১৮ সালে ব্রেস্ট ইমপ্ল্যান্টের মাধ্যমে বেশি আলোচিত হন। এ ছাড়া ২০১৯ সালে এক মন্ত্রীকে বিয়ের ঘোষণা দিয়ে ফের আলোচনায় আসেন। যদিও শেষ পর্যন্ত ২০২২ সালে একজন ব্যাংক কর্মকর্তাকে বিয়ে করে সংসার শুরু করেন আলোচিত সানাই।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD