Logo

আমার ছেলে সৎ ছিল তা প্রমাণ হয়েছে: মেয়র জায়েদা

profile picture
জনবাণী ডেস্ক
২৭ মে, ২০২৩, ০১:০০
আমার ছেলে সৎ ছিল তা প্রমাণ হয়েছে: মেয়র জায়েদা
ছবি: সংগৃহীত

গাজীপুরবাসীর কাছে অনেক ঋণ সবার ঋণ শোধ করতে চাই কাজ করে ছেলেকে পাশে নিয়ে কাজ করবো

বিজ্ঞাপন

গাজীপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুন বলেছেন, আমার ছেলে যে সৎ ছিল তা প্রমাণ হয়েছে। তাকে সৎ প্রমাণেই নির্বাচনে এসেছিলাম। সেটা আপনারা আজ প্রমাণ পেলেন।

বৃহস্পতিবার (২৬ মে) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গাজীপুর মহানগরীর নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেনি তিনি।

বিজ্ঞাপন

এ সময় নির্বাচনের জয় গাজীপুরবাসীকে উৎসর্গ করে জায়েদা খাতুন গণমাধ্যমকে বলেন, গাজীপুরবাসীর কাছে অনেক ঋণ। সবার ঋণ শোধ করতে চাই কাজ করে। ছেলেকে পাশে নিয়ে কাজ করবো।

বিজ্ঞাপন

জায়েদা খাতুন বলেন, গাজীপুর সিটিকে সুন্দর করে গড়ে তুলতে সবার সহযোগিতা চাই। পাশাপাশি আজমত উল্লাকেও শহরের উন্নয়নে পাশে চান বলে জানান তিনি।

বিজ্ঞাপন

ভোট সুষ্ঠু হওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান জায়েদা খাতুন। আগামী দিনে তার সহযোগিতাও চান তিনি।

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD