Logo

সুষ্ঠু নির্বাচন হয়েছে, পরাজয় মেনে নিয়েছি: আজমত উল্লাহ

profile picture
জনবাণী ডেস্ক
২৭ মে, ২০২৩, ০১:৩৪
সুষ্ঠু নির্বাচন হয়েছে, পরাজয় মেনে নিয়েছি: আজমত উল্লাহ
ছবি: সংগৃহীত

কিছু ত্রুটি ছিল ইভিএমে অনেকে ভোট দিতে পারে নাই পরাজয়ের কারণ পর্যালোচনা করা হবে

বিজ্ঞাপন

আমি পরাজয় মেনে নিয়েছি। কেউ সহযোগিতা চাইলে বিবেচনা করা হবে বলে মন্তব্য করেছেন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে পরাজিত নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খান।

শুক্রবার (২৬ মে) সকালে টঙ্গীতে নিজ বাসভবনে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা জানান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আজমত উল্লাহ খান জানান, নির্বাচন সুষ্ঠু হয়েছে। আমি রায় মেনে নিয়েছি। তবে অভিযোগ করে তিনি বলেন, কিছু ত্রুটি ছিল ইভিএমে। অনেকে ভোট দিতে পারে নাই। পরাজয়ের কারণ পর্যালোচনা করা হবে।

প্রশ্নের জবাবে আজমত উল্লাহ খান বলেন, কেউ যদি সহযোগিতা চায় তা অবশ্যই বিবেচনা করা হবে। আমার সাধ্যমতো সহযোগিতা করব।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন টেবিল ঘড়ি প্রতীকে ২ লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট পেয়ে নির্বাচিত হন।

জেবি/ আরএইচ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD