Logo

কোচবিহারে ভাতিজার কুঠার আঘাতে চাচা খুন !

profile picture
জনবাণী ডেস্ক
২৭ মে, ২০২৩, ০৪:১৩
কোচবিহারে ভাতিজার কুঠার আঘাতে চাচা খুন !
ছবি: সংগৃহীত

ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহারের শীতলকুচি ব্লকের গোসাইরহাট গ্রাম পঞ্চায়েত এলাকায়। মৃতের নাম আবেদ আলী মিয়া।

বিজ্ঞাপন

সুপারি গাছ কাটাকে কেন্দ্র করে বিবাদের জেরে ভাতিজার হাতে খুন হল চাচা। 

ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহারের শীতলকুচি ব্লকের গোসাইরহাট গ্রাম পঞ্চায়েত এলাকায়। মৃতের নাম আবেদ আলী মিয়া। 

বিজ্ঞাপন

ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা যায়, শুক্রবার বাড়ির পেছনে থাকা সুপারি গাছ কাটা নিয়ে বিবাদ হয় চাচা আবেদ আলী মিয়া এবং ভাতিজা সিরাজুল মিয়ার। অভিযোগ, সেই সময় রেগে বশিভূত হয়ে সিরাজুল তার চাচাকে কুড়ুল দিয়ে কোপ মারে। 

বিজ্ঞাপন

লুটিয়ে পড়ে আবেদ আলী। ঘটনার পর তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে মাথাভাঙা মহকুমা হাসপাতালে গিয়ে গেলে কর্তব‍্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। 

বিজ্ঞাপন

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন‍্য মর্গে প্রেরণ করে। অভিযুক্ত ভাতিজা সিরাজুলকে আটক করে গোটা ঘটনার তদন্তে নেমেছে শীতলকুচি থানার পুলিশ।

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD