Logo

দেশের প্রথম ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্র যুক্ত হলো জাতীয় গ্রিডে

profile picture
জনবাণী ডেস্ক
৩১ মে, ২০২৩, ০৫:৩৪
দেশের প্রথম ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্র যুক্ত হলো জাতীয় গ্রিডে
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের বুলনপুরে বাংলাদেশের সর্বপ্রথম ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্র জাতীয় গ্রিডের সাথে যুক্ত হয়েছে।

বিজ্ঞাপন

জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে চাঁপাইনাবাবগঞ্জের বুলনপুরে দেশের প্রথম ভাসমান সৌরবিদ্যুৎ। এই বিদ্যুত কেন্দ্রটির মোট উৎপাদন ক্ষমতা ২ দশমিক ৩০ মেগাওয়াট।  বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ এ তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার (৩০ মে) সামাজিকমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে এ তথ্য জানান তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী  লেখেন, চাঁপাইনবাবগঞ্জের বুলনপুরে বাংলাদেশের সর্বপ্রথম ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্র জাতীয় গ্রিডের সাথে যুক্ত হয়েছে। বিদ্যুৎকেন্দ্রটির মোট উৎপাদন ক্ষমতা ২.৩০ মেগাওয়াট। প্রকল্পটির ফলে একই জলাশয় থেকে মিলবে মাছ এবং বিদ্যুৎ।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আগামী কয়েক মাস আমরা উক্ত জলাশয়ে মাছের বৃদ্ধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবো।পরিবেশগত ভারসাম্য অটুট থাকলে পরবর্তীতে দেশের বিভিন্ন জলাধারে আমরা আরো বড় পরিসরে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিবো। যুগান্তকারী এই প্রকল্পটির সাথে যুক্ত সবাইকে অভিনন্দন!

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD