Logo

বৈদ্যুতিক ফাঁদে চা শ্রমিকের মৃত্যু

profile picture
জনবাণী ডেস্ক
৩১ মে, ২০২৩, ২২:৪৭
বৈদ্যুতিক ফাঁদে চা শ্রমিকের মৃত্যু
ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া বনের ভেতরে লেবু বাগানে ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রতন বারাক (৩৫) নামে এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া বনের ভেতরে লেবু বাগানে ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রতন বারাক (৩৫) নামে এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (৩০ মে) উপজেলার লাউয়াছড়ায় সংলগ্ন ডাকছড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

বিজ্ঞাপন

নিহত রতন শ্রীমঙ্গল উপজেলার কালীঘাট ইউনিয়নের খাউছড়া চা বাগানের বাসিন্দা। 

বিজ্ঞাপন

জানা যায়, লাউয়াছড়া জাতীয় উদ্যান সংলগ্ন ডাকছড়া লেবু বাগানে বন্যপ্রাণী মারার কারেন্টের ফাঁদ তৈরি করে লাগিয়ে রাখে বাগান কর্তৃপক্ষ। প্রতিদিন মধ্য রাত থেকে সকাল পর্যন্ত বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। মঙ্গলবার সকালে ঘাস কাটতে গিয়ে কারেন্টের তৈরি ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রতন বারাক নামে চা শ্রমিক মারা যান। 

এ বিষয়ে বাগান মালিক শফিউল ইসলাম ওরফে (মোশারফ হোসেন) বলেন, রতন বারাক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে। 

বিজ্ঞাপন

লেবু বাগানের পাহারাদার আশাদ মিয়ার স্ত্রী রোজিনা বেগম জানানা, সকালে বাগানে গিয়ে দেখি চা শ্রমিক রতন বারাকের মরদেহ পড়ে আছে। 

বিজ্ঞাপন

এ বিষয়ে শ্রীমঙ্গল উপজেলার কালীঘট ইউনিয়নের চেয়ারম্যান প্রানেশ গোয়ালা বলেন, রতন বারাক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। 

এ বিষয়ে মৌলভীবাজার বন্যপ্রাণী বিভাগের এসিএফ শ্যামল মিত্র বলেন, আমরা আইনি পদক্ষেপ গ্রহণ করছি।

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD