Logo

গাজীপুরে ফের শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ

profile picture
জেলা প্রতিনিধি
গাজীপুর
২৪ নভেম্বর, ২০২৬, ১২:৫২
গাজীপুরে ফের শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ
ছবি: সংগৃহীত

ন্যূনতম ৩০ হাজার টাকা মাসিক বেতন নির্ধারণের দাবিতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের কালিয়াকৈর। বেতন বাড়ানোর দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েকটি কারখানার শ্রমিকরা। পরে পুলিশের টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

শ্রমিকদের অবরোধের কারণে প্রায় আধা ঘণ্টা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।

বিজ্ঞাপন

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, সকাল সাড়ে দশটায় দিকে হঠাৎ করে মহাসড়কের শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে সরে যেতে বললে তারা উল্টো ইটপাটকেল নিক্ষেপ করেন।

এ সময় কয়েক রাউন্ড সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছড়লে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায় পরে যান চলাচল স্বাভাবিক হয়।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD