সুনামগঞ্জ সদর প্রেসক্লাবের ২৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন

সুনামগঞ্জ সদর প্রেসক্লাবের ২৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। স্থানীয়ভাবে বসবাসরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীদের নিয়ে গঠিত এ কমিটিতে বিজয় টেলিভিশনের জেলা প্রতিনিধি আলাউর রহমানকে সভাপতি, জাতীয় দৈনিক সকালের সময় ও প্রাইম টিভির জেলা প্রতিনিধি কে.এম. শহীদুল ইসলামকে সাধারণ সম্পাদক এবং গ্লোবাল টেলিভিশন ও দৈনিক জনবাণীর জেলা প্রতিনিধি মিজানুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (২১ নভেম্বর) রাতে সুনামগঞ্জ পৌর শহরের জাহান ম্যানশনে আয়োজিত এক আলোচনা সভায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের সর্বসম্মতিক্রমে নতুন কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তদের মধ্যে রয়েছেন—সিনিয়র সহসভাপতি হিসেবে দৈনিক অপরাধ দমনের জেলা প্রতিনিধি কাজী জালাল উদ্দিন জাহান, দৈনিক সুনামগঞ্জ সময়ের স্টাফ রিপোর্টার আনোয়ার পারভেজ এবং একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি মো. আব্দুস সালাম।
সহসভাপতি করা হয়েছে মাই টিভির জেলা প্রতিনিধি আবু হানিফকে। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন সময় টিভির ভিডিও প্রতিনিধি এবাদুল হক রুজেল। সহসাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন হাওরাঞ্চলের কথা পত্রিকার স্টাফ রিপোর্টার সাঈদ আহমদ।
বিজ্ঞাপন
এ ছাড়া প্রচার সম্পাদক হয়েছেন জাতীয় দৈনিক শেষ সংবাদের জেলা প্রতিনিধি মো. কামাল পাশা এবং সহপ্রচার সম্পাদক হয়েছেন দৈনিক সময়ের কাগজের জেলা প্রতিনিধি আজহারুল আলম শিবু।
দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক সুনামগঞ্জ সময়ের স্টাফ রিপোর্টার মোহাম্মদ নুর উদ্দিন আহমেদ (নুর)। সহদপ্তর সম্পাদক হয়েছেন জাগরণী টিভির জেলা প্রতিনিধি এরশাদুল হক। কোষাধ্যক্ষ করা হয়েছে জাতীয় দৈনিক ভোরের আওয়াজের জেলা প্রতিনিধি মো. জাকির হোসেনকে।
ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হয়েছেন এসটিভি ৫২-এর জেলা প্রতিনিধি মো. জয়নাল আবেদীন। পরিবেশ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন চ্যানেল টুয়েন্টি ওয়ানের জেলা প্রতিনিধি শফিকুল বারী।
বিজ্ঞাপন
গুরুত্বপূর্ণ কার্যনির্বাহী সদস্য পদে রয়েছেন মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, দৈনিক গণমুক্তির জেলা প্রতিনিধি সিরাজুল ইসলাম শ্যামল, জাতীয় দৈনিক আমার বার্তার জেলা প্রতিনিধি গাজী মোহাম্মদ আফজাল হোসেন, চ্যানেল এসের জেলা প্রতিনিধি ফুয়াদ মণি এবং রাজধানী টিভির জেলা প্রতিনিধি মাহফুজুর রহমান সজিব।
এ ছাড়া অন্য গণমাধ্যমকর্মীদের সাধারণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। সব মিলিয়ে ২৫ সদস্যের এ পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।








