আমরা আওয়ামী লীগের পতনে সহযোগিতা করব: মির্জা আব্বাস

লুটপাট করে দেশকে ফোকলা বানিয়ে ফেলেছে হাজার-হাজার কোটি টাকা পাচার করে বেগম পাড়া বানিয়েছে
বিজ্ঞাপন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আওয়ামী লীগ সরকারের সামনে দুইটা পথ খোলা রয়েছে। একটা পতন আরেকটা পলায়ন। আমরা আওয়ামী লীগের পতনে সহযোগিতা করব কিন্তু পলায়নে না।
শুক্রবার (২ জুন) নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে দোয়া মাহফিল ও তোবারক বিতরণ পূর্ব আলোচনায় সভায় এসব কথা বলেন তিনি।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
তিনি বলেন, আওয়ামী লীগ ভোট চুরি করে গত ১৪টি বছর ধরে ক্ষমতা আঁকড়ে রেখেছে। এই 'অনির্বাচিত' সরকার শুধু গণতন্ত্রকেই হত্যা করেনি, লুটপাট করে দেশকে ফোকলা বানিয়ে ফেলেছে। হাজার-হাজার কোটি টাকা পাচার করে বেগম পাড়া বানিয়েছে।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ ভুলু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহম্মেদ, যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদলের সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ।
বিজ্ঞাপন
জেবি/ আরএইচ/








