Logo

দেশে মাথাপিছু আয় ২ হাজার ৭৬৫ মার্কিন ডলার

profile picture
জনবাণী ডেস্ক
১২ জুন, ২০২৩, ০৬:১৩
দেশে মাথাপিছু আয় ২ হাজার ৭৬৫ মার্কিন ডলার
ছবি: সংগৃহীত

২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশের জনগণের মাথাপিছু আয়ের পরিমাণ ২ হাজার ৭৬৫ মার্কিন ডলার।

বিজ্ঞাপন

বর্তমানে বাংলাদেশের জনগণের মাথাপিছু আয় ২ হাজার ৭৬৫ মার্কিন ডলার বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। 

রবিবার (১১ জুন) সংসদে জাতী পার্টির সদস্য সৈয়দ আবু হোসনের টেবিলে উপস্থাপিত এক লিখিত প্রশ্নের উত্তরে এ তথ্য জানান তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, “২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশের জনগণের মাথাপিছু আয়ের পরিমাণ ২ হাজার ৭৬৫ মার্কিন ডলার। ২০০৭-০৮ অর্থবছরে এটি ছিল ৬৮৬ মার্কিন ডলার।”

আরও পড়ুন: এখন সময় এসেছে সবাইকে ট্যাক্স পেমেন্ট করতে হবে: অর্থমন্ত্রী

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে দেশের অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করার মাধ্যমে মাথাপিছু আয় বৃদ্ধি করা।” সে লক্ষ্যে সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করছে বলেও তিনি উল্লেখ করেন।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD