Logo

খালেদা জিয়ার জ্বর নিয়ন্ত্রণে

profile picture
জনবাণী ডেস্ক
১৪ জুন, ২০২৩, ২২:৪৫
খালেদা জিয়ার জ্বর নিয়ন্ত্রণে
ছবি: সংগৃহীত

এর আগে মঙ্গলবার (১৩ জুন) রাত থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া

বিজ্ঞাপন

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। জ্বরসহ যেসব সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন তা নিয়ন্ত্রণে এসেছে।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. শাহাবুদ্দিন তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বেগম জিয়ার অবস্থা স্থিতিশীল। তবে আগের মতো জ্বর নেই, সেটা নিয়ন্ত্রণে এসেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে মঙ্গলবার (১৩ জুন) রাত থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এর আগে সোমবার (১২ জুন) রাতে রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাত দেড়টার দিকে তাকে এভারকেয়ার নেয়া হয়।

বিজ্ঞাপন

বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন জানান, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ডের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD