Logo

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন

profile picture
জনবাণী ডেস্ক
১৫ জুন, ২০২৩, ২০:২২
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন
ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার ফিলিপাইনের মিন্দোরোতে ৬.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

বিজ্ঞাপন

দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইন। দেশটিতে ৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। 

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ জুন) সকালে দেশটির মিন্দোরো অঞ্চলসহ রাজধানী ম্যানিলাতে এই ভূমিকম্প অনুভূত হয়।

বিজ্ঞাপন

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানায়, বৃহস্পতিবার ফিলিপাইনের মিন্দোরোতে ৬.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

বিজ্ঞাপন

জিএফজেড অনুযায়ী ভূমিকম্পটি ১০ কিলোমিটার (৬.২১ মাইল) গভীরতায় ছিল। রাজধানী ম্যানিলায়ও কম্পন অনুভূত হয়েছে।

বিজ্ঞাপন

ফিলিপাইন সিসমোলজি এজেন্সি জানায়, তারা একটি ৬.২ মাত্রার ভূমিকম্প রেকর্ড করেছে। এর থেকে ক্ষতি এবং আফটারশকের আশঙ্কা করা হচ্ছে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD