Logo

ভূমিকম্পে কাঁপল ভারত-পাকিস্তান

profile picture
জনবাণী ডেস্ক
১৪ জুন, ২০২৩, ০২:৩৫
ভূমিকম্পে কাঁপল ভারত-পাকিস্তান
ছবি: সংগৃহীত

মঙ্গলবার (১৩ জুন) দুপুর দেড়টার দিকে দেশ দুটির বিভিন্ন অঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে।

বিজ্ঞাপন

ভূমিকম্প আঘাত হেনেছে ভারত ও পাকিস্তানের বেশ কিছু স্থানে। তবে, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (১৩ জুন) দুপুর দেড়টার দিকে দেশ দুটির বিভিন্ন অঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে।

বিজ্ঞাপন

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনালের জানিয়েছে, ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে লাহোর, পাঞ্জাব, ইসলামাবাদসহ বেশ কিছু অঞ্চলে কম্পন অনুভূত হয়।

বিজ্ঞাপন

ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার। তবে, এখনও কোনো হতাহতা বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

ভারতের গণমাধ্যম এনডিটিভির জানায়, ভারতশাসিত জম্মু ও কাশ্মিরের পূর্বাঞ্চলে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠে। কয়েক সেকেন্ডের এই ভূমিকম্প দেশটির দিল্লিসহ উত্তর ভারতের কিছু অংশেও কম্পন অনুভূত হয়।

বিজ্ঞাপন

ভূমিকম্পের উৎস জম্মু-কাশ্মীরের কিশতওয়ারের ৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। তাৎক্ষণিকভাবে এখনো কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD