সরকার দেশটাকে তছনছ করে দিচ্ছে: মির্জা আব্বাস

আমি ধন্যবাদ জানাই, বিশ্বের যেসব দেশ বাংলাদেশের গণতন্ত্রের জন্য কথা বলছে
বিজ্ঞাপন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন,যে যতই কথা বলুক না কেন, আওয়ামী লীগ আর ক্ষমতায় থাকতে পারবে না।
শুক্রবার (১৬ জুন) রাজধানীর আজিমপুরে সলিমুল্লাহ এতিমখানার সামনের সড়কে পদযাত্রা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি।
বিজ্ঞাপন
মির্জা আব্বাস বলেন, সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য যা খুশি তা করছেন। দেশটাকে তছনছ করে দিচ্ছে। দেশের মানচিত্র নিয়ে টানাটানি করবেন না, এটা আমরা সহ্য করব না।
বিজ্ঞাপন
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, আমি ধন্যবাদ জানাই, বিশ্বের যেসব দেশ বাংলাদেশের গণতন্ত্রের জন্য কথা বলছে।
বিজ্ঞাপন
সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য চেষ্টা করছে দাবি করে মির্জা আব্বাস বলেন, তারা বলে বিচার মানি কিন্তু তাল গাছ আমার। নির্বাচন হবে কিন্তু আমাদের জয়ী হতে হবে। সেটার জন্য তারা আজ প্রশাসনের বিভিন্ন জায়গায় রদবদল করছে। ঘুষ প্রদানমূলক রদবদল। তাদের দিয়ে একটা ভোটবিহীন নির্বাচন করে নেবে।
বিজ্ঞাপন
সংক্ষিপ্ত সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম, আবুল খায়ের ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ।
জেবি/ আরএইচ/








