Logo

লিচুর প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ, ‘ভণ্ডপীর’ ইকবাল গ্রেফতার

profile picture
জনবাণী ডেস্ক
১৯ জুন, ২০২৩, ২১:৩৩
লিচুর প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ, ‘ভণ্ডপীর’ ইকবাল গ্রেফতার
ছবি: সংগৃহীত

এক ছাত্রীকে লিচু দেওয়ার কথা বলে নিজের আস্তানায় নিয়ে ধর্ষণ করেন ‘ভণ্ডপীর’ ইকবাল

বিজ্ঞাপন

লিচু দেওয়ার প্রলোভন দেখিয়ে কুমিল্লার দেবিদ্বারে ৭ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত কথিত পীর ইকবাল শাহ সুন্নি আল কাদেরীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। 

রবিবার (১৯ জুন) দিবাগত রাতে রাজধানীর মিরপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

এর আগে গত ২ জুন দুপুর ১২টার দিকে স্থানীয় একটি কিন্ডারগার্টেনের দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে লিচু দেওয়ার কথা বলে নিজের আস্তানায় নিয়ে ধর্ষণ করেন ‘ভণ্ডপীর’ ইকবাল।

বিজ্ঞাপন

জানা গেছে, দরবার শরিফের নামে দীর্ঘদিন ধরে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন তিনি। তার বাড়িতে প্রায়ই গাঁজার আসর বসাতেন এবং মাঝেমধ্যে ওরশ করতেন। সেখানে নারীদের নিয়ে অসামাজিক কাজ করতেন এ প্রতারক।

বিজ্ঞাপন

র‍্যাব সদরদপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, সোমবার (১৯ জুন) রাজধানীর কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে ভণ্ডপীর ইকবালের ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD