Logo

উঠানে খেলতে গিয়ে বালতির পানিতে ডুবে প্রাণ গেল ১১ মাসের শিশুর

profile picture
জেলা প্রতিনিধি
মেহেরপুর
১৯ অক্টোবর, ২০২৬, ১৮:১৭
উঠানে খেলতে গিয়ে বালতির পানিতে ডুবে প্রাণ গেল ১১ মাসের শিশুর
ছবি: সংগৃহীত

মেহেরপুরের গাংনীতে বাড়ির উঠানে রাখা পানিভর্তি বালতিতে পড়ে পলাশ নামে ১১ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলার ভোলাডাঙ্গা গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত পলাশ ওই গ্রামের হারুন অর রশিদের ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় শিশুটির মা বাড়ির উঠানে মহিষের গা ধোয়ানোর কাজে ব্যস্ত ছিলেন। এ সময় উঠানে খেলছিল পলাশ। একপর্যায়ে অসাবধানতাবশত সে পাশে রাখা পানিভর্তি একটি বালতির মধ্যে পড়ে যায়। পরে তার মা শিশুটিকে বালতি থেকে উদ্ধার করে দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাসেল রানা জানান, শিশুটিকে হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু হয়েছিল বলে পরীক্ষা-নিরীক্ষায় জানা গেছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ঘটনার সত্যতা নিশ্চিত করে ষোলটাকা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আরিফুল ইসলাম সুজা জানান, বাড়ির উঠানে খেলার সময় অসাবধানতাবশত পানিভর্তি বালতিতে পড়ে শিশুটির মৃত্যু হয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, শিশুটির মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD