Logo

সুরমা নদীর পানি বিপৎসীমার ওপরে, ফের বন্যার আশঙ্কা

profile picture
জনবাণী ডেস্ক
২০ জুন, ২০২৩, ০১:৪৬
সুরমা নদীর পানি বিপৎসীমার ওপরে, ফের বন্যার আশঙ্কা
ছবি: সংগৃহীত

আগামী ২৪ ঘণ্টায় দেশের উজানে ও উত্তর-পূর্বাঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

বিজ্ঞাপন

পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে সুনামগঞ্জের সুরমা নদীর পানি বেড়েছে। ইতোমধ্যে ছাতক পয়েন্টে বিপৎসীমার ৫৪ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

সোমবার (১৯ জুন) দুপুরে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার এ তথ‌্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের উজানে ও উত্তর-পূর্বাঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ফলে এ সময়ে এ অঞ্চলের নদ-নদীসমূহের পানি সমতল দ্রুত বৃদ্ধি পেতে পারে। এ ছাড়াও সিলেট ও সুনামগঞ্জ জেলার কতিপয় পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করে সংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি করতে পারে।

বিজ্ঞাপন

নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, সুনামগঞ্জের সুরমা নদীর পানি ছাতক পয়েন্ট দিয়ে বিপৎসীমার ৫৪ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। জেলার বড় কয়টি হাওড় এখন খালি থাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়নি।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD