Logo

নতুন লুকে বিদ্যা সিনহা মিম

profile picture
জনবাণী ডেস্ক
২০ জুন, ২০২৩, ০৫:৩০
নতুন লুকে বিদ্যা সিনহা মিম
ছবি: সংগৃহীত

সম্প্রতি প্রকাশ্যে এসেছে অ্যাকশন-থ্রিলার সিরিজ ‘মিশন হান্টডাউন’-এর ট্রেলার।

বিজ্ঞাপন

ঢালিউডের জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম। অভিনয়ের বাইরে নিজের রূপে গুনেও মুগ্ধতা ছড়ান তিনি। 

সম্প্রতি প্রকাশ্যে এসেছে অ্যাকশন-থ্রিলার সিরিজ ‘মিশন হান্টডাউন’-এর ট্রেলার। এতে ‘নীরা’ চরিত্রে অভিনয় করছেন এ অভিনেত্রী। ফলে ঈদের আগেই তাকে প্রথমবারের মতো দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম হইচই’র পর্দায়।

বিজ্ঞাপন

তবে এসবের মাঝেই সোমবার (১৯ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কিছু ছবি পোস্ট করেছেন মিম। যেখানে তাকে দেখা গেছে ভিন্ন এক অবতারে। 

বিজ্ঞাপন

ছবিতে দেখা যায়, লাল রঙের স্যুটের সাথে কালো রঙের অন্তর্বাস, যেন নায়িকার রূপের আলো ছড়াচ্ছে চারপাশে। ভক্তরা সেই ছবি দেখে প্রশংসা করলেন। কেউ কেউ বিদেশি অভিনেত্রীর সঙ্গেও তুলনা টানলেন। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এছাড়া নেতিবাচক মন্তব্যও করেছেন অনেকে।  কিন্তু মিম সেসবের কোনো উত্তরই দেননি। বরং নিজের নতুন এই লুকে ভক্তদের যেন চমকে দিতেই চেয়েছিলেন তিনি। 

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD