প্যারিস ফ্যাশন উইকে ফিরছেন ঐশ্বরিয়া, থাকছে নতুন চমক

প্যারিস ফ্যাশন উইকে আবারও র্যাম্পে হাঁটতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। আগামী ২৮ সেপ্টেম্বর আইফেল টাওয়ারের সামনে প্লাস জফ্রে এলাকায় অনুষ্ঠিত হবে ‘লে দেফিলে’ আয়োজনের নবম আসর। ফরাসি প্রসাধনী ব্র্যান্ড লরিয়াল প্যারিসের আয়োজনে বসতে যাওয়া এই অনুষ্ঠানে আন্তর্জাতিক তারকাদের সঙ্গে দেখা যাবে ঐশ্বরিয়াকেও।
বিজ্ঞাপন
দীর্ঘদিন ধরে লরিয়াল প্যারিসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন ঐশ্বরিয়া। তাই এবারের আয়োজনেও তার উপস্থিতি বিশেষ গুরুত্ব পাচ্ছে। আয়োজকদের পক্ষ থেকে তার র্যাম্পে ফেরাকে আত্মবিশ্বাস, শক্তি ও নিজস্ব সৌন্দর্যবোধের প্রকাশ হিসেবে তুলে ধরা হচ্ছে।
এবারের ‘লে দেফিলে’র মূল ভাবনা ‘নিজের যোগ্যতা প্রকাশ করো’। নারীর আত্মবিশ্বাস, বৈচিত্র্য, পারস্পরিক সংহতি ও অন্তর্ভুক্তিকে গুরুত্ব দিয়ে সাজানো হচ্ছে পুরো আয়োজন।
২০১৭ সালে যাত্রা শুরু করা ‘লে দেফিলে’ ইতোমধ্যে ফ্যাশন ও সৌন্দর্য অঙ্গনের অন্যতম আলোচিত আয়োজন হয়ে উঠেছে। এবার ঐশ্বরিয়ার সঙ্গে একই মঞ্চে থাকবেন সিমোন অ্যাশলি, ভায়োলা ডেভিস, কারা ডেলেভিন, জেন ফন্ডা, কেন্ডাল জেনার, ইভা লঙ্গোরিয়া ও অ্যান্ডি ম্যাকডাওয়েলসহ আরও অনেক আন্তর্জাতিক তারকা।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
তবে এবারের আয়োজনের আকর্ষণ শুধু র্যাম্পে ঐশ্বরিয়ার প্রত্যাবর্তনেই সীমাবদ্ধ নয়। ভারতীয় ত্বকের রঙের কথা মাথায় রেখে নতুন ‘রানওয়ে ম্যাট কালেকশন’ নিয়ে আসছে লরিয়াল প্যারিস। এতে থাকবে ‘ইনফ্যালিবল ম্যাট রেজিস্ট্যান্স’ তরল লিপস্টিকের পাঁচটি নতুন গাঢ় রং।
এই কালেকশনের বিশেষ আকর্ষণ ‘৪২৩ অডাসিয়াস রেড’। প্যারিস ফ্যাশন উইকের মঞ্চে ঐশ্বরিয়ার ঠোঁটেও দেখা যাবে এই শেড। ফলে তার র্যাম্প লুক নিয়েও দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে।
ভারতীয় ক্রেতাদের কাছে প্যারিসের এই সৌন্দর্য-অভিজ্ঞতা পৌঁছে দিতে লরিয়াল প্যারিস অনলাইন সহযোগী হিসেবে অ্যামাজন এবং অফলাইন সহযোগী হিসেবে লাইফস্টাইল স্টোরসের সঙ্গে কাজ করছে। আগামী অক্টোবর মাসে মুম্বাইয়ে বিশেষ সৌন্দর্যবিষয়ক কর্মশালার আয়োজনের পরিকল্পনাও রয়েছে প্রতিষ্ঠানটির।
বিজ্ঞাপন
সব মিলিয়ে প্যারিসের র্যাম্পে ঐশ্বরিয়ার প্রত্যাবর্তন ঘিরে এরই মধ্যে তৈরি হয়েছে আগ্রহ। নতুন লিপস্টিক শেড ও বিশেষ সাজে এবারও আন্তর্জাতিক ফ্যাশন মঞ্চে এই বলিউড তারকা নজর কাড়বেন—এমন প্রত্যাশাই ভক্তদের।








