এবারও যানজটমুক্ত ঈদ হবে: অতিরিক্ত আইজিপি

বঙ্গবন্ধু সেতুর টোলপ্লাজার সামনে মহাসড়ক পরিদর্শন কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
গত ঈদ যেমন যানজটমুক্ত হয়েছে এবার ঈদও যানজটমুক্ত থাকবে বলে আশা করছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান বিপিএম বার।
বৃহস্পতিবার (২২ জুন) বেলা ২ টার দিকে বঙ্গবন্ধু সেতুর টোলপ্লাজার সামনে মহাসড়ক পরিদর্শন কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
অতিরিক্ত আইজিপি বলেন, “মহাসড়কে অচল গাড়িগুলো আটক করা হয়েছে। গত ঈদ যেমন এ যাবতকালের সেরা ঈদ হয়েছে তেমনি এবারও তাই হবে। ফিটনেস বিহীন গাড়ির বিরুদ্ধে কঠিন ভাবে আইন প্রয়োগ করছি। আশা করছি সাধারণ মানুষ স্বস্তিতে ঈদ করতে পারবে।”
বিজ্ঞাপন
আরও পড়ুন: আওয়ামী লীগের ভোট চুরি করতে হয় না: প্রধানমন্ত্রী
এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দিন, বিবিএর প্রকৌশলী আহসানুল কবির পাভেল প্রমুখ।
বিজ্ঞাপন
জেবি/এসবি








