Logo

হজ করতে গিয়ে সৌদিতে ১৭ হাজার মুসল্লি গ্রেফতার

profile picture
জনবাণী ডেস্ক
২ জুলাই, ২০২৩, ২০:৩৬
হজ করতে গিয়ে সৌদিতে ১৭ হাজার মুসল্লি গ্রেফতার
ছবি: সংগৃহীত

২ লাখ ২ হাজার ৬৯৫ জনকে মক্কা সীমান্ত থেকে ফেরত পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

এবারের পবিত্র হজে দায়িত্ব পালন করা নিরাপত্তা কর্মীরা ১৭ হাজারের বেশি হজযাত্রীকে গ্রেফতার করেছে।  হজ করার অনুমতি না থাকা সত্ত্বেও তারা হজ করতে গেলে গ্রেফতার করা হয়। শুক্রবার (২৯ জুন) পর্যন্ত গ্রেফতার অভিযান চলে। শনিবার (১ জুলাই) সৌদি প্রেস এজেন্সি এক রিপোর্টে এ তথ্য জানিয়েছে। খবর আরব নিউজের 

পাবলিক নিরাপত্তা পরিচালক এবং হজ নিরাপত্তা কমিটির প্রধান লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মাদ আল বাসামি জানান, অবৈধভাব হজ করতে আসা ১৭ হাজার ৬১৫ জন মুসল্লিকে গ্রেফতার করা হয়েছে। 

বিজ্ঞাপন

গ্রেফতারকৃতদের মধ্যে আবাসিক আইন ভঙ্গ, সীমান্ত নিরাপত্তা আইন না মানায় ৯ হাজার ৫০৯ জনকে এবং ভুয়া হজ ক্যাম্প পরিচালনা করায় ১০৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে গ্রেফতারের পর আদালতে প্রেরণ করা হয়েছে। 

বিজ্ঞাপন

হজ নিরাপত্তা কমিটির প্রধান লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মাদ আল বাসামি আরও বলেন, ২ লাখ ২ হাজার ৬৯৫ জনকে মক্কা সীমান্ত থেকে ফেরত পাঠানো হয়েছে। কারণ হজ করার জন্য তাদের কোনো অনুমিতপত্র ছিল না। এছাড়া লাইসেন্স না থাকা ১ লাখ ২৮ হাজার ৯৯৯টি গাড়ি মক্কায় প্রবেশ করতে দেওয়া হয়নি। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এছাড়া হাজিদের বহন করা ৩৩জন গাড়ি চালককে গ্রেফতার করা হয়েছে। এসব চালকদের হজের জন্য কোনো অনুমতি ছিল না। তাদেরকে গ্রেফতারের পর বিচারের জন্য পাঠানো হয়। 

বিজ্ঞাপন

হজ নিরাপত্তা কমিটির প্রধান লেফটেন্যান্ট জেনারেল  বলেন, এ বছর হজে হাজিদের নিরাপত্তার জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়। এক্ষেত্রে অনেক প্রতিষ্ঠান কাজ করে। 

জেবি/এসবি 

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD