Logo

এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা

profile picture
জনবাণী ডেস্ক
৩ জুলাই, ২০২৩, ০২:২৮
এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা
ছবি: সংগৃহীত

ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করে এসংক্রান্ত প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে

বিজ্ঞাপন

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল চলতি মাসের ২৫ থেকে ২৭ তারিখের মধ্যে প্রকাশিত হতে পারে। 

ইতিমধ্যে ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করে এসংক্রান্ত প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

তপন কুমার জানান, ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করে এসংক্রান্ত প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ২৫, ২৬ ও ২৭ জুলাই—এই তিন তারিখের মধ্যে যেকোনো এক দিন ফল প্রকাশের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে গত ৩০ এপ্রিল সারা দেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়, যা শেষ হয় ২৮ মে। দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে এই পরীক্ষায় ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন পরীক্ষার্থী অংশ নেয়। 

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD